কোস্টারিকা-গ্রীস উজ্জীবিত দু’দলই

কোস্টারিকা-গ্রীস ব্রাজিলের রেসিফেতে আজ রাতে মুখোমুখি হওয়ার আগে একে অপরের ব্যাপারে সতর্ক। যদিও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার এই লড়াইয়ের কোস্টারিকা আগে গোল করতে চায়। বিশ্বকাপে এই প্রথম মুখোমুখি হচ্ছে দল দুইটি। উরুগুয়ে, ইংল্যান্ড ও ইতালির সাথে ‘মৃত্যুকূপে’ থেকেও কী চমকই না দেখিয়েছে কোস্টারিকানরা। চ্যাম্পিয়ন ইংল্যান্ড, ইতালিকে টপকে অনায়াসেই অসম্ভবকে সম্ভব করেছে মধ্য আমেরিকার দেশটি। এই পারফরম্যান্স আজ গ্রীসের বিপক্ষেও ধরে রাখতে পারলে প্রথববারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে দলটি। গ্রীসের বিরুদ্ধে গুiæZ্বপূর্ণ লড়াইয়ের আগে বেশ উজ্জীবিত কোস্টারিকা। গ্রীসকে আটকে দিতে ম্যাচের শুরুতেই শীষ্যদের গোল করার প্রতি পরামর্শ দিয়েছেন কোস্টারিকার টেকনিক্যাল অ্যাসিসটেন্ট লুইস ম্যারিন, ‘শুরুতেই গোল করা আমাদের জন্য খুবই গুiæত্বপূর্ণ। বিশেষ করে গ্রীসের রক্ষণভাগ অনেক শক্তিশালী। তারা একবার গোল করে ফেললে ঘুরে দাঁড়ানো কঠিন হবে।’ কোস্টারিকার সাবেক এই সেন্টারব্যাক আরো বলেন, ‘আমরা জানি এটা কঠিন ম্যাচ হবে। তারা (গ্রীস) গ্রুপ পর্বে কলম্বিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে। সহজ ভুলের কারণে গোলগুলো হজম করতে হয়েছে তাদের। তাছাড়া গ্রীস পাল্টা আক্রমণেও অনেক কার্যকরী।’ এই ধরনের প্রতিপক্ষের বিপক্ষে পেনাল্টি ম্যাচে ফল নির্ধারণ হতে পারে। তাই পেনাল্টি নিয়ে দলের খেলোয়াড়দের অতিরিক্ত অনুশীলন করানো হচ্ছে বলে জানালেন ম্যারিন, ‘কিছু ক্ষেত্রে পেনাল্টি গুiæত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পেনাল্টি তো খেলারই অংশ। যদিও আমরা এটা আশা করি না। তার পরও সকল পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে আমাদের। তাই পেনাল্টি স্পটে আমরা খেলোয়াড়দের অনুশীলন করাচ্ছি।’ আক্রমYvZ¥K ফুটবলের পাশাপাশি রক্ষণভাগেও বেশ শক্তিশালী কোস্টারিকা। গ্রুপ পর্বের তিন খেলায় তারা চার গোলের বিপরীতে মাত্র একটি গোল হজম করে। এ প্রসঙ্গে ম্যারিন বলেন, ‘আমাদের যদি কোনো ভাল দিক থাকে, সেটা হল আমাদের রক্ষণভাগ। কেবল চার-পাঁচজন ভাল ডিফেন্ডারের জন্যই নয়, আমাদের রক্ষণভাগে ভারসাম্য আছে এবং তারা বেশ দক্ষ’। এদিকে, গ্রুপ পর্ব উতরাতে পারায় দারুণ খুশি গীস কোচ ফার্নান্দো সান্তোস। নক-আউট পর্বে প্রতিপক্ষ কোস্টারিকাকে বেশ গুiæত্বের সঙ্গে নিচ্ছেন তিনি, ‘গ্রীকদের আনন্দ এনে দিতে পারায় আমি খুবই আনন্দিত। এখন আমরা কোস্টারিকা নিয়ে চিন্তা করছি। এই ম্যাচটিকে আমরা অনেক মনোযোগ দিচ্ছি। গ্রুপ অব ডেথের শীর্ষে থেকে উঠে এসেছে তারা। তাই তাদের ছোট করে দেখার কোনো সুযোগ নেই।’