পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্য নিহত

পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির (্এম এল) মৃণাল বাহিনীর সদস্য লিটু সরদার (৩৫) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার মাধবকাটি বিলে গফফার সড়কের পাশে। নিহত লিটু সরদার উপজেলার থুকড়া গ্রামের রেজাউল করিম সরদারের ছেলে। তার বিরুদ্ধে ডুমুরিয়া থানায় হত্যা, অস্ত্র, অপহরণ, ডাকাতি ও চাঁদাবাজিসহ ১৩টি মামলা রয়েছে। গতকাল ডুমুরিয়া থানার টহল পুলিশের একটি দল গফফার সড়কের পাশ দিয়ে যাওয়ার সময় লিটু ও তার সঙ্গীরা গুলি চালায় বলে পুলিশ জানিয়েছে। পুলিশ পাল্টা গুলি করলে লিটু গুলিবিদ্ধ হয়। আহত লিটুকে পুলিশ উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আহতাবস্থায় পুলিশ তার কাছ থেকে একটি পাইপগান, একটি সাটারগান ও ৬টি তাজা কার্তুজ উদ্ধার করেছে। এ ব্যাপারে ডুমুরিয়া থানায় মামলা হয়েছে।