শিক্ষায় মোদীর গুরুত্বারোপ শক্তিশালী ভারত গড়ায় সহায়ক হবে

ভারতে মানব সম্পদ উন্নয়নে গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বর্তমান সরকার। এক্ষেত্রে শিক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি করতে পারলে শক্তিশালী ভারত গঠনে সহায়ক হবে বলে মনে করে বর্তমান সরকার। সমপ্রতি ভারতের পার্লামেন্টের যৌথ অধিবেশন প্রেসিডেন্ট প্রণব মুখার্জির ভাষনের মধ্য দিয়ে শুরু হয়। অধিবেশনে সরকার জানায়, আগামী ৫ বছর সরকার মানবসম্পদ উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিবে। সরকার একটি জাতীয় শিক্ষানীতি প্রণয়ন, প্রত্যেকটি রাজ্যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি ( আইআইটিএস) এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (আইআইএম) প্রতিষ্ঠা করা হবে বলে পার্লামেন্টে জানানো হয়। দেশটির যুবকদের উন্নয়নে আনুষ্ঠানিক ও কারিগরি শিক্ষার মধ্যে দূরত্ব নিরসনে এটি গুরুত্বপূর্ণ ভ"মিকা রাখবে বলে মনে করে সরকার। ইতোমধ্যেই মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানি আইআইটিএস'র পরিচালকবৃন্দ এবং উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষা সচিবদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি বৈঠকে শিক্ষার পরিমাণ ও গুণগত উভয় মান বৃ"ির জন্য সবাইকে নির্দেশ দিয়েছেন। ভারত মানবসম্পদ উন্নয়নের দিক থেকে বিশ্বে ১৩৬ নম্বরে আছে। আর এটি থেকে উন্নতি করতে হলে শিক্ষা ক্ষেতে ভারতকে অনেক দূর যেতে হবে সরকার মনে করে।