স্বতন্ত্র পে-স্কেলের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের
প্রকাশ : ২৮ জুন ২০১৪, ২২:৪৫
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত মান উন্নয়নের জন্য স্বতন্ত্র পে-স্কেল ও চাকরির বয়স ৬৭ করার দাবি জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।
গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ ভবনের সভাকক্ষে আয়োজিত ফেডারেশনের এক সাধারণ সভা থেকে এ দাবি জানান শিক্ষক নেতারা। দাবি বাস্তবায়নের উদ্দেশে আগামী ৬ জুলাই সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যপক ফরিদ উদ্দিন আহমেদ।