আজকের রাশিফল
প্রকাশ : ২৯ জুন ২০১৪, ২০:০৭
আজ ১৫ আষাঢ়, ১৪২১ বঙ্গাব্দ এবং ১ রমজান, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৭ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা:৩। আপনার উপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি ও চন্দ্র। আপনার শুভসংখ্যা: ২ ও ৩। শুভবার: সোম ও বৃহস্পতি। শুভরত্ন: মুক্তা ও পোখরাজ।
প্রকৃতিগতভাবে আপনি: নির্ভীক ও উচ্চাভিলাষী। ব্যক্তি স্বাধীনতা আপনার কাছে গুরুত্বপূর্ণ। আকর্ষণীয় ব্যক্তিত্বের সাথে রয়েছে। নেতৃত্ব ও কর্তৃত্ব করার গুণ। নিজের মতও পথে আপনি অনেকটা অনড়। আপনি মেধাবী ও সৃজনশীল। যেকোনোইবষয় সহজে বুঝতে পারেন। তবে আপনার হূদয় উষ্ণ ও কোমল। সুস্বাদু খাদ্য দ্রব্যের প্রতি আকর্ষণ রয়েছে। জীবনে সাফল্য লাভের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা অনুসারে অগ্রসর হতে হবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: অভিনেত্রী সুনাম হাওয়ার্ড, চিন্তাবিদ হ্যারল্ড লাস্কি, আহমেদ ছফা, মতিয়া চৌধুরী, শিল্পপতি কাজী আশরাফ উদ্দিন আহমেদ, সনত্ জয়সুরিয়া প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ আর্থিক দিক ভালো যাবে। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। কাজকর্মে কোনো বন্ধুর সহযোগিতা পতে পারেন। প্রত্যাশিত কাজে অগ্রগতি হওয়ার সম্ভাবনা আছে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। আর্থিক কারণে মন দুঃশ্চিন্তাগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। গৃহে আত্মীয়ের সম্ভাবনা আছে। ব্যয় আধিক্য দেখা দিলে ও খুব একটা অসুবিধা হবে না। ভ্রমণের সুযোগ পেতে পারেন। মিথ্যা বদনাম সম্পর্কে সতর্ক থাকুন।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ ব্যবসায়িক দিক ভালো যাবে না। হঠাত্ কোনো বিপদে জড়াতে পারেন। পাওনা টাকা আদায় হতে পারে। মিথ্যা বদনাম সম্পর্কে সতর্ক থাকুন। অসত্ সঙ্গ ক্ষতির কারণ হতে পারে।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ পারিবারিক পরিবেশ খুব একটা ভালো যাবে না। দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে। সরবরাহ ব্যবসায় কারো সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে মন বসানো কঠিন হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। নতুন কোনো ব্যবসায়িক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ প্রণয়ে সাফল্য সম্ভাবনা আছে। কাজকর্মে উত্সাহ বৃদ্ধি পাবে। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। বন্ধু ও সহকর্মিদের সহযোগিতা আশা করতে পারেন। পরের জন্য নিজের কাজের ক্ষতি হতে পারে। স্বামী বা স্ত্রীর অসুস্থতায় চিন্তিত বোধ করবেন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। কাজ কর্মে বাধাগ্রস্ত হতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। দাম্পত্য ভুল বুঝাবুঝির অবসান হতে পারে। বেকারদের কারো কারো কাজের সুযোগ হতে পারে।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ প্রেমে সাফল্য সম্ভাবনা আছে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। বিনিয়োগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। দাম্পত্য ভুল বুঝাবুঝির অবসান হবে। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ পারিবারিক পরিবেশ খুব একটা ভালো যাবে না। কারো আচরণে মনে কষ্ট পেতে পারেন। অতিরিক্ত আবেগ ক্ষতির কারণ হতে পারে। মাথা ঠাণ্ডা রেখে কাজ করুন। ভালো কাজে অর্থ ব্যয় হতে পারে। কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশোনায় অধিকতর মনযোগি হওয়ার চেষ্টা করুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। প্রাপ্তি যোগ আছে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কাজকর্মে কোনো ভালো মানুষের সহযোগিতা পেতে পারেন।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ কোনো সংবাদে আনন্দ বোধ করবেন। পাশাপাশি কোনো দুঃখজনক সংবাদ পেতে পারেন। কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। অকারণ ব্যস্ততা ক্ষতির কারণ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ কলহ বিবাদ এড়িয়ে চলুন। কোনো কারণে মন চঞ্চল হতে পারে। অসমাপ্ত কাজ শেষ করার চেষ্টা করুন। পরিকল্পনা মত কাজ নাও হতে পারে। কাজকর্মে বাধার সম্মুখীন হতে পারেন। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ আর্থিক দিক ভালো যাবে। বিদ্যার্থীদের জন্য দিনটি খুব একটা অনুকূল নাও থাকতে পারে। অকারণ ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।