আমি নিয়মিত রোজা রাখার চেষ্টা করি :আমির খান

আমির খান সকল মুসলিম ভাইদের টুইট করে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন। একই সাথে বলেছেন, ‘আমি নিয়মিত রোজা রাখার চেষ্টা করি। আমরা প্রেমিকার জন্য কতই না কষ্ট করি। তাই স্রষ্টার জন্য এই প্রেমটুকু দেখানোটা আমার অন্যতম দায়িত্ব মনে করি।’ তবে নির্ভার হয়ে কথা বললেও বলিউড পারফেক্টশনিস্টের সময় খুব একটা ভালো যাচ্ছে না। অনেকেই বলা শুরু করেছেন এবারে নাকি হরিণ শিকার মামলায় সালমানের সাথে তিনিও ফেঁসে যাচ্ছেন। তার বিরুদ্ধে চূড়ান্ত শুনানি শুরু করল গুজরাট উচ্চ আদালত। সালমান খানকে কৃষ্ণসার শিকার করে আদালতে প্রায় হাজিরা দিতে হচ্ছে। এক দৈনিক পত্রিকার রিপোর্ট অনুযায়ী, ২০০১ সালে ‘লগন’ সিনেমায় একটি কৃষ্ণসার মারার দৃশ্য দেখানো হয়েছিল। এই চোরা শিকারের জন্য ছয় বছর পর কচ অভয়ারণ্য অভিযোগ দায়ের করে। ‘লগন’ টিমের ছয় জনের বিরুদ্ধে বেআইনিভাবে হরিণ শিকারের অভিযোগ আনা হয়। আমির জানান, ‘এত বছর পর এই ধরনের মামলার উদ্দেশ্য আমাকে হয়রানি ছাড়া কিছু নয়।’