রমজান মাসে বাংলাভিশনে ‘আলোকিত রমজান’
প্রকাশ : ২৯ জুন ২০১৪, ২০:২৯
কোরআন তেলাওয়াত ও আলোচনার অনুষ্ঠান ‘আলোকিত রমজান’ আজ থেকে প্রতিদিন প্রচার করা হবে বাংলাভিশনে। অনুষ্ঠানে উপস্থাপকের উপস্থিতিতে একজন বিশিষ্ট আলেমেদ্বীন আলোচক হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে নির্দিষ্ট বিষয়ের উপর কোরআনের আয়াত থেকে তেলাওয়াত এবং এই নিয়ে উপস্থিত আলোচক ও উপস্থাপক দর্শকদের জন্য তাদের অভিজ্ঞ মতামত উপস্থাপন করবেন। পাশাপাশি থাকছে রমজানের বিভিন্ন মাসলা মাসায়েল। প্রথম পর্বে আলোচক হিসেবে থাকছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ্উদ্দিন। হাফেজ মাওলানা নাজির মাহমুদের উপস্থাপনায় ‘আলোকিত রমজান’ রমজান মাসের প্রতিদিন বাংলাভিশনে প্রচার হবে বেলা ৩টা ০৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহীদ সম্পদ।