ধারাবাহিক ‘রোজাদার’ পুনঃপ্রচারের রেকর্ড!
প্রকাশ : ২৯ জুন ২০১৪, ২০:২৯
গত কয়েক বছরের মতো এ বছরও পুনঃপ্রচার হচ্ছে একুশে টেলিভিশনের ধারাবাহিক নাটক ‘রোজাদার’। সেদিক দিয়ে নাটকটি পুনঃপ্রচারে রেকর্ড গড়তে যাচ্ছে বলা যায়। নাটকটি রচনা করেছেন ইকবাল খন্দকার। আর পরিচালনা করেছেন দীপু হাজরা। নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছেন ড. ইনামুল হক। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল জাকারিয়া, নিথর মাহবুব, সাখাওয়াত লিটন, এস আই শহীদ, আতিকুর রহমান লাভলু, সবুজ, লাবনী আক্তার, সুমা নুসরাত প্রমুখ। নাটকটি প্রচার হবে রমজান মাসের প্রতিদিন সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে।