লতিফুর রহমান গ্লোবাল আইসিসির নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত

আইসিসি বাংলাদেশ সহ-সভাপতি এবং ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান তিন বছরের জন্য প্যারিস ভিত্তিক আইসিসির নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর তিন বছরের সময়কাল শুরু হবে জুলাই, ২০১৪ থেকে। আইসিসি জুনের ২৭ তারিখে জেনেভায় অনুষ্ঠিত ২০২ তম কাউন্সিল লতিফুর রহমান এবং আরও পাঁচজনকে নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত করেন। তিনি বেশ কয়েকবার এমসিসিআইএর সভাপতি নির্বাচিত হয়েছেন, দু’বার বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন।- প্রেস বিজ্ঞপ্তি