ক্যাপশন নিউজ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৩১তম বর্ষপুর্তি উদযাপন উপলক্ষ্যে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান এম এ হাসেম, ব্যাংকের ভাইস-চেয়ারম্যান শরিফ জহির, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলীসহ ব্যাংকের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ০০০০ আমেরিকার মোনার্ক বেভারেজ কোম্পানীর বাবল আপ, কিকাপো, আমেরিকান কোলাসহ অন্যান্য ব্র্যান্ডের কোমল পানীয় এখন থেকে উত্পাদন ও বাজারজাত করবে সনিক প্রাইম গ্রুপ। এ লক্ষ্যে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোনার্ক বেভারেজ কোম্পানীর চীফ অপারেটিং অফিসার দিদিয়ার আরনোদ, ভাইস প্রেসিডেন্ট (সেলস এশিয়া) রেমন্ড চৌ কোক সুঙ, সনিক প্রাইম গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর সৈয়দ মোহাম্মদ মোস্তফা, সিনিয়র জি এম হুমায়ুন কবিরসহ উভয় কোম্পানীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ০০০০ সমম্প্রতি এম জে এল বাংলাদেশ লিমিটেডের ১৬তম বার্ষিক সাধারন সভা বন্দর নগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। কোম্পানীর চেয়ারম্যান ড. মোহাম্মদ মোজাম্মেল হক খান সভায় সভাপতিত্ব করেন। সভায় ২৫% ক্যাশ ডিভিডেন্ট অনুমোদন করা হয়