এসেনশিয়াল ড্রাগের সাবেক এমডির বিরুদ্ধে দুদকে চার্জশিট অনুমোদন

কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এসেনশিয়াল ড্রাগ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ হারুন আল রশিদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। দুদক সূত্র জানায়, এসেনশিয়াল ড্রাগ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ হারুন আল রশিদ স্ত্রী ও সন্তানদের নামে অবৈধভাবে কয়েক কোটি টাকার সম্পদ অর্জন করেন। তিনি দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা ও প্রতারণার আশ্রয় নিয়ে ১ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার ৯৮ টাকা সম্পদ গোপন করেন। এসব অভিযোগে ৭ জুলাই, ২০০৮ সালে দুদকের উপ-পরিচালক মনিরুল হক বাদী হয়ে তেজগাঁও থানায় মামলা করেন।