সংবাদ সংক্ষেপ

খাদ্যে ভেজাল প্রতিরোধে ডোমারে মানববন্ধন ডোমার (নীলফামারী) সংবাদদাতা \ পবিত্র রমজান মাস উপলক্ষে নীলফামারী ডোমার উপজেলায় জীবন বাঁচাতে খাদ্যে ভেজাল প্রতিরোধ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার ডোমার বাজার বাটার মোড়ে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে মানববন্ধন কর্মসূচিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া উপস্থিত ছিলেন। এসময় ডোমার প্রেসক্লাব সভাপতি মোঃ মোজাফ্ফর আলী, প্রতিভা প্রকল্পের টিম লিডার মোঃ জালাল হোসেন, প্রকল্পের টেকনিক্যাল অফিসার মুসলিম উদ্দিন, প্রকল্পে সিইএফ মোঃ আইনুল, শাহনাজ বেগম, আরডিআরএস বাংলাদেশের নীলফামারীর ম্যানেজার (স্বাস্থ্য) মোঃ নজরুল ইসলাম, এসএসডিও আশরাফুল ইসলাম, কমিউনিটি মোবিলাইজার মোঃ এজাবুল ইসলাম, শ্রী রমেশ চন্দ্র রায় বক্তব্য রাখেন। জীবননগরে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ ২০১৩ সালে অনুষ্ঠিত শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও যশোর ওপেন স্কলারশীপ বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত আকলিমা প্রি-ক্যাডেট স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কৃত করা হয়েছে। গতকাল রবিবার উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও নূরুল হাফিজ। আকলিমা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ রজিয়া আক্তার রেখার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জীবননগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ নিজামউদ্দিন। কিশোরগঞ্জে পারিবারিক সহিংসতা রোধে প্রশিক্ষণ কিশোরগঞ্জ প্রতিনিধি \ বেসরকারি উন্নয়ন সংগঠন নারী উদ্যোগ কেন্দ্রের (নউক) উদ্যোগে সাংবাদিকদের অংশগ্রহণে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন ২০১০ সম্পর্কে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গতকাল রবিবার সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নউক-এর নির্বাহী পরিচালক মাশহুদা খাতুন শেফালীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ আ. ম. মো. সাঈদ এবং বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ আজিজুল হক, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামিজা ইয়াসমিন, সদর উপজেলা কর্মকর্তা সুব্রত পাল, সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান কামরুন নাহার লুনা ও কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ. কে. নাছিম খান। কাঠালিয়ায় কৃষকদের মাঝে ধানবীজ বিতরণ কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা \ কাঠালিয়ায় কৃষকদের মাঝে জিংক সমৃদ্ধ ব্রি-ধান ৬২ বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার হারভেস্ট প্লাসের সহযোগীতায় এনজিও ইজওয়ার উদ্যোগে শতাধিক কৃষকের মাঝে এ ধান বিতরণ করা হয়। এনজিওর পরিচালক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার আবদুল্লাহ আল মামুন। মাদারীপুরে মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে প্রচারণা মাদারীপুর প্রতিনিধি \ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে শীর্ষক প্রচারণা অনুষ্ঠান গতকাল রবিবার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাহেদ হোসেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত সভায় বইটির মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম মুন্সী, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মো. গোলাম মোস্তফা, জেলা তথ্য অফিসার দীপংকর বর প্রমুখ। ঠাকুরগাঁওয়ে শিক্ষক সমিতির কমিটি গঠন ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁও জেলা ও সদর উপজেলার শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার জেলা পরিষদ অডিটরিয়ামে এই কমিটি গঠন করা হয়। মশিউর রহমান হিরু সভাপতি, প্রবারুল ইসলাম সাধারণ সম্পাদক ও ইয়াছিন আলীকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ঠাকুরগাঁও জেলা কমিটি গঠন করা হয়েছে। বাঞ্ছারামপুর বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষক প্রতিনিধি নির্বাচন বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক প্রতিনিধি নির্বাচন শনিবার সম্পন্ন হয়েছে। ৬ জন শিক্ষকের মধ্যে ৩ জন নির্বাচিত হয়েছেন। নির্বাচিত শিক্ষক প্রতিনিধিরা হলেন আলম আরা বেগম সহকারী অধ্যাপক রসায়ন বিভাগ, মোঃ চাঁন মিয়া সরকার প্রভাষক বিভাগীয় প্রধান হিসাব বিজ্ঞান, মোঃ মোজাফর আলী প্রভাষক উদ্ভিদবিদ্যা বিভাগ । মেহেরপুরের ৫ গুণী শিল্পীকে সম্মাননা প্রদান মেহেরপুর প্রতিনিধি \ বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ও মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে মেহেরপুরের ৫ গুণী শিল্পীকে সম্মাননা পদক/২০১৩ প্রদান করা হয়েছে। এরা হলেন-কণ্ঠ সংগীতে বিশেষ অবদান রাখায় বিশিষ্ট টিভি শিল্পী ও সংগীত পরিচালক আশরাফ মাহমুদ, যাত্রা শিল্পে মশিউজ্জামান বাবু, লোক সংস্কৃতিতে ননীগোপাল ভট্টাচার্য, নাটকে দৌলত হোসেন ও আবৃতিতে আবুল হাসনাত দিপু। লালমনিরহাটে সেচ খরচ হ্রাস শীর্ষক সেমিনার লালমনিরহাট প্রতিনিধি \ গতকাল রবিবার লালমনিরহাট খামার বাড়ি উপ-পরিচালক কৃষি সম্পসারণ অধিদপ্তরের হলরুমে বৃহত্তর রংপুর জেলার আধুনিক ক্ষুদ্র সেচ প্রকল্পের আওতায় পানি ব্যবস্থাপনা প্রযুক্তির মাধ্যমে জমির অপচয় রোধ ও সেচ খরচ হ্রাসবিষয়ক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রকল্প পরিচালক উত্তম কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ হানিফ। মান্দায় কৃষকদের আমন বীজ ও সার বিতরণ মান্দা (নওগাঁ) সংবাদদাতা\ রবিবার মান্দা উপজেলা নির্বাহী অফিসার শাহানা আক্তার জাহানের উপস্থিতিতে কৃষকের মাঝে আমন চাষের বীজ ও সার বিতরণ করেন। বিতরণকালে উপস্থিত ছিলেন মান্দা ভূমি কমিশনার সাদেকুর রহমান, কৃষি কর্মকর্তা-জাহাঙ্গীর আলম, ৩০০ কৃষকের মধ্যে আমন চাষের জন্য প্রত্যেক কৃষককে ৫ কেজি বীজ, ১০কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও ২০ কেজি ইউরিয়া সার বিতরণ করেন। ‘আশা’র উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় কেঁচো সার প্রকল্প উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি\ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর গ্রামে গতকাল রবিবার আশার উদ্যোগে ভার্মি কম্পোষ্ট/ কেঁচো সার উত্পাদন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মাছিহাতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেহেনা পারভীন খানম। বিশেষ অতিথি ছিলেন আশা ব্রাহ্মণবাড়িয়া সদর জেলা ব্যবস্থাপক মোঃ কামরুল হাসান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু। সভাপতিত্ব করেন আশা ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ জেলার ব্যবস্থাপক তপন চন্দ্র বিশ্বাস। পঞ্চগড়ে ফরেস্ট রেঞ্জারের বিদায় সংবর্ধনা পঞ্চগড় প্রতিনিধি \ পঞ্চগড় বন বিভাগের ফরেস্ট রেঞ্জার মোঃ রফিকুল ইসলামকে চাকরি অবসরকালীন বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। পঞ্চগড় সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা এ সংবর্ধনা সভার আয়োজন করে। শনিবার রাতে পঞ্চগড় এসএফএনটিসি হলরুমে সংবর্ধনায় উপস্থিত ছিলেন দিনাজপুরের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আলী কবীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা বেগম সিদ্দিকা ও সহকারী কমিশনার(ভূমি)ইলিয়াস মেহেদী। ধামইরহাটে গরীব পরিবারের মাঝে সৌরবাতি বিতরণ নওগাঁ প্রতিনিধি \ নওগাঁ ধামইরহাটে ২শ’ অসহায় গরীব পরিবারের মাঝে সৌরবাতি সেট বিতরণ করা হয়েছে। গতকাল রোববার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নওগাঁ জেলা প্রশাসক মো. এনামুল হক এসব সৌরবাতি বিতরণ করেন। স্যামসাং টোটাল কোম্পানী দক্ষিণ কোরিয়ার উদ্যোগে এবং বাংলাদেশ পরিবেশ সোসাইটির সহযোগিতায় ওয়ার্ল্ডভিশন ধামইরহাট এডিপির আয়োজনে উপজেলার বিদ্যুিবহীন এলাকার অসহায় গরীব শিক্ষার্থী পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। ত্রিশাল নজরুল কলেজ শাখা ছাত্র সমাজের কমিটি গঠন ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ত্রিশাল নজরুল ডিগ্রী কলেজ শাখা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা জাতীয় পার্টি কার্যালয়ে কমিটি গঠন-পূর্ব আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দেলোয়ার হোসেন কামাল। উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আবু লায়েসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন-জাতীয় যুব সংহতি ত্রিশাল উপজেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম সোহেল, পৌর যুব সংহতির সভাপতি মালেক চান দেওয়ান প্রমুখ। লালপুরে ফারইস্টের মরণোত্তর বীমা দাবির চেক প্রদান লালপুর (নাটোর) সংবাদদাতা \ রবিবার নাটোরের লালপুর উপজেলার ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের লালপুর সাংগঠনিক অফিসের বীমা গ্রাহক মরহুম মামুনুর রশীদের মরণোত্তর বীমা দাবির ৬০ হাজার ৪শ’ টাকার চেক প্রদান করা হয়। লালপুর সাংগঠনিক অফিসের ইনচার্জ সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুনর রশীদ পাপ্পু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বানারীপাড়ার চাখারে আওয়ামী লীগের বর্ধিত সভা বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা\ বানারীপাড়ার চাখারে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খিজির সরদারের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সুভাষ চন্দ্র শীল। বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও চাখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু। বাবুগঞ্জে ওপেন হাউস ডে বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা\ বরিশাল বাবুগঞ্জ থানা পুলিশের মতবিনিময় সভা হয়েছে। রবিবার থানা পুলিশের উদ্যোগে বাবুগঞ্জ ডিগ্রি কলেজের হলরুমে সভা অনুষ্ঠিত হয়। বাবুগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোঃ শাহআলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন ও উপজেলা চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপন। ঘোড়াঘাট পৌরসভার বাজেট ঘোষণা ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা\ নতুন কোন করারোপ ছাড়াই ঘোড়াঘাট পৌর সভার ২০১৪-২০১৫ অর্থ বছরের ১৬ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার ৯শ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল রবিবার ঘোড়াঘাট পৌর কার্যালয়ে এই বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মোঃ আব্দুস সাত্তার মিলন। বাজেটের রাজস্ব আয় ধরা হয়েছে ১ কোটি ১৩ লাখ ৪৬ হাজার ৬৬৪ টাকা, উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ১৪ কোটি ১৫ লাখ টাকা। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল খেলা অনুষ্ঠিত জিয়ানগর (পিরোজপুর) সংবাদদাতা \ জিয়ানগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পৃথকভাবে খেলা দুটি অনুষ্ঠিত হয়। পাড়েরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ গোলের জবাবে পত্তাশী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪ গোল করে জয়ী হয়। অপর দিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কালাইয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে মধ্য চরবলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়ী হয়। সন্ধ্যায় বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণে উপস্থিত ছিলেন ইউএনও সিদ্ধার্থ শংকর কুন্ডু, উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, শাহিদা বেগম ও ওসি কামরুজ্জামান তালুকদার প্রমুখ। বাগমারায় তিন গাঁজাসেবীর জেল বাগমারা (রাজশাহী) সংবাদদাতা \ রাজশাহী বাগমারা থানা পুলিশ গতকাল রবিবার উপজেলার বসন্তপুর গ্রামে অভিযান চালিয়ে গাঁজা সেবন ও বিক্রির সময় হাতে-নাতে তিন ব্যক্তিকে আটক করেছে। পরে আটককৃতদের প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। বাগমারা থানা উপ-পরিদর্শক আব্দুল গনি জানান, শুভডাঙ্গা ইউনিয়নের বসন্তপুর মোড়ে নিয়মিত গাঁজা ক্রয় বিক্রয় ও সেবনের আড্ডা বসে এমন সংবাদের ভিত্তিতে রবিবার ওই মোড়ে অভিযান চালিয়ে দ্বীপনগর গ্রামের আয়েনউদ্দিনের পুত্র সোহেল রানা (২৪), বসন্তপুর গ্রামের মৃত আব্দুল মতিনের পুত্র আব্দুল ওহাব (৫৬) ও রামপুর গ্রামের মন্টু প্রাঃ-এর পুত্র দুলালকে(২৭) হাতে-নাতে আটক করা হয়। ভুরুঙ্গামারীতে কৃষকদের মাঝে সার বিতরণ ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা \ ভুরুঙ্গামারীতে কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার উপজেলা পরিষদ চত্বরে ধান বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী। এসময় উপজেলা নির্বাহী অফিসার এজেএম এরশাদ আহসান হাবিব, উপজেলা কৃষি অফিসার শামসুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন। মনোহরদী পৌরসভার বাজেট ঘোষণা মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা \ গতকাল রবিবার মনোহরদী পৌরসভা মিলনায়তনে ২০১৪-১৫ অর্থবছরের পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কোনো করারোপ ছাড়াই মনোহরদী পৌরসভার বাজেট ঘোষণা করা হয়। বাজেটে প্রস্তাবিত আয় ধরা হয়েছে ৯ কোটি ৬৯ লাখ ৩৬ হাজার ৩২১ টাকা। প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৪৮ লাখ ৭২ হাজার টাকা। বাজেট অধিবেশনে সচিব মো. মোবারক হোসেনের পরিচালনায় প্রস্তাবিত বাজেট পেশ করেন পৌর মেয়র মো. আলফাজউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মো. বেলায়েত হোসেন বাদল।