সিএনজিতে মিটার ব্যবহার বাধ্যতামূলক করা প্রসঙ্গে

স্বল্প খরচে দ্রুত নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য সিএনজি চালিত অটোরিকশার গুরুত্ব অপরিসীম। কিন্তু সিএনজি চলাচলে যে মিটার ব্যবহার করার আইন আছে তা কেউ মানছে না। অনেক সিএজিতে মিটারও নেই। আর যাদের আছে তারা কখনো মিটারে যেতে রাজি হয় না। এতে করে মিটারের থেকে মাত্রাতিরিক্ত ভাড়া দিয়ে আমাদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। সিএনজি মিটার ব্যবহার বাধ্যতামূলক করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং যাত্রীরা যেখানে যেতে চায় সিএনজি অটোরিকশা সেখানে যেতে বাধ্য থাকবে এমন আইন করা হোক। শুধু আইন করেই নয়, এই আইনের যাতে সুষ্ঠু প্রয়োগ হয় সেদিকেও দৃষ্টি দিতে হবে। এতে করে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকজনের দুর্ভোগ কমবে। নাজমা আক্তার চৈতি, গোড়ান, ঢাকা