বর্ণবিদ্বেষে লাঞ্ছিত কিম কারদাশিয়ান!
প্রকাশ : ৩০ জুন ২০১৪, ২০:১০
কিম জানান গত মাসে প্লেনে ভ্রমণের সময় নর্থ বর্ণবিদ্বেষের শিকার হয়েছিল। হলিউড অভিনেত্রী কিম কারদাশিয়ান ও গায়ক কেন ওয়েস্টের এক বছরের মেয়ে নর্থ ওয়েস্ট।
‘কিপিং আপ উইথ দ্য কারদাশিয়ান’ নামে রিয়ালিটি শোর নতুন পর্বে ঘটনাটি প্রকাশ করলেন কিম। এ অনুষ্ঠানটি প্রযোজনা করেন কিমের মা ক্রিজ জেনার। কিম ওই শোতে জানান, ‘আমি প্লেনে ঘুমিয়ে পড়েছিলাম, এক মহিলার চিত্কারে প্রায় লাফিয়ে উঠি। উঠে দেখি মহিলাটি আমার মেয়ের উপর ঝুঁকে তাকে উদ্দেশ্য করে বলছে, ‘কেন ওয়েস্টের বাচ্চা!’ অনুষ্ঠানে কিমের বোন কোল কারদাশিয়ান, মা ক্রিজ জেনারও উপস্থিত ছিলেন। কিমের মা জানালেন বাকিটুকু, ‘মহিলাটি প্লেনের প্রথম সারির কেবিনে দাঁড়িয়েছিল আর উচ্চস্বরে নর্থ ওয়েস্টকে উদ্দেশ্য করে কিমকে বলছিল, সে একজন কালো লোকের সাথে সংসার করছে, আর এই বাচ্চাটিও কালো! এবং তার উচিত এমন কালো বাচ্চার দায়িত্ব না নেওয়া। এরপর কিম বলেন যে, তিনি মা হওয়ার পর থেকে এমন অনেক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। আর এসব ঘটনা তাকে যথেষ্ট কষ্ট দেয়। কিম চান তার মেয়ে এমন পরিবেশে বেড়ে উঠুক যেখানে কোনো হিংসা-বিদ্বেষ নেই, শুধু আছে এক অন্যের প্রতি ভালোবাসা।