‘আমরা মেয়ে বলেই কি এই বৈষম্য?’
প্রকাশ : ৩০ জুন ২০১৪, ২০:১১
মাত্র কিছুদিন আগেও এ নিয়ে কথা তুলেছিলেন বিদ্যা বালান একাই। এরপর ধীরে ধীরে এই আওয়াজটা আরো দৃঢ় হতে থাকে। যোগ দেন প্রিয়াঙ্কা চোপড়া, কঙ্গনা রানাউতসহ একাধিক তারকা। যদিও মাঝে কারিনা কাপুর বলেছেন, তার কাছে মনে হয়েছে পারিশ্রমিক অনেক সম্মানজনক। কিন্তু বলিউড হিরোদের সাথে এই আকাশ পাতাল পারিশ্রমিকের ডামাডোলে বেজায় চটেছেন বিদ্যা। বিদ্যা তার ‘ববি জাসুস’-এর ক্যাম্পেইনে বিভিন্ন জায়গায় সাংবাদিকদের বলেন, ‘ছবি হিট করে এখন হিরোইনরা। সুতরাং একজন ১০০ কোটি নেবে আরেকজন পাবে সিকি আনা। তা হতে পারে না।’ বিভিন্ন প্রদেশের সাংবাদিকেরাও তাই বিদ্যাকে এ ধরনের প্রশ্ন করেই আরও উসকে দিচ্ছেন। বিদ্যাও কম যাচ্ছেন না। বিদ্যার কথায়,
‘আমার প্রত্যেকটা ছবির মূল চরিত্রে আমি কাজ করি।
তবে কেন বৈষম্য।’ এদিকে প্রসঙ্গক্রমে বিশ্বকাপের
বিষয় এলে এক গাল হেসে বলেন, ‘আমি ফুটবল
বুঝি না, বুঝি শুধু মেসিকে। ও দেখতে অনেক
সুন্দর। তাই ওকে দেখতেই ফুটবল দেখি।’
তারকার পারিশ্রমিক (ছবি প্রতি)
আমির খান :৮০-১০০ কোটি রুপি
শাহরুখ খান :১০০ কোটি রুপি
সালমান খান :১০০-১২০ কোটি রুপি
প্রিয়াংকা চোপড়া :১০-১২ কোটি রুপি
বিদ্যা বালান :৮-১০ কোটি রুপি
কঙ্গনা রানাউত :৫-৮ কোটি রুপি
ক্যাটরিনা কাইফ :৮-১০ কোটি রুপি
সোনাক্ষি সিনহা :৫-৮ কোটি রুপি