মাহমুদ মানজুরের প্রথম অ্যালবাম
প্রকাশ : ৩০ জুন ২০১৪, ২০:১২
গান লিখছেন দীর্ঘদিন ধরেই। এরই ভেতরে বেশ ক’টি চলচ্চিত্রের গানও লিখেছেন। তবে এবারে নিজ উদ্যোগে ও নিজের লেখা একগুচ্ছ গান নিয়ে অ্যালবাম তৈরি করে ফেললেন। আসছে ঈদে সিডি চয়েজের ব্যানারে মুক্তি পেতে যাচ্ছে তার কথা ও অ্যারেঞ্জমেন্টে নতুন মিশ্র অ্যালবাম ‘ধুলোর গান’।
নিজের অ্যালবাম প্রসঙ্গে গীতিকার মাহমুদ মানজুর বলেন, ‘নিজের প্রিয় কাব্যগুলোয় সুরের একটি স্মৃতি রাখতে ইচ্ছে হলো বলেই অ্যালবাম করলাম। আশা করছি সকলের মন জোগাবে অ্যালবামটি।’