তারল্য সংকট থাকলেও দেশের একটি বেসরকারি ব্যাংক এক প্রভাবশালী ব্যক্তিকে কয়েকশ’ কোটি টাকা ঋণ প্রদান করেছে। ব্যাংকটির নিয়মিত গ্রাহকদের ক্ষেত্রেও নতুন করে বাড়তি ঋণ প্রদান বন্ধ রয়েছে। তথাপি ঐ প্রভাবশালীকে ঋণ দেয়ায় ব্যাংকের অভ্যন্তরে নানা মুখরোচক আলোচনা রয়েছে। ব্যাংকিং সূত্রমতে, দেশের ব্যাংকিং খাতে ব্যাপক তারল্য সংকট চলছে। অধিকাংশ ব্যাংকই তারল্য সংকটে থাকায় ঋণ প্রদান বন্ধ রেখেছে। ঘোষণা না দিলেও কার্যত: অনেক ব্যাংক নতুন করে ঋণ দিচ্ছে না। এ অবস্থা থেকে ব্যতিক্রম নয় ঐ ব্যাংকটি। ব্যাংকটির কারো কারো বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগও রয়েছে। ব্যাংকটিতে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক থাকলেও ‘বিশেষ ব্যক্তি’কে ঋণ প্রদান করায় বিষয়টি চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সংশ্লিষ্ট ওয়াকিবহালমহলের মতে, ব্যাংকিং খাতের মত একটি স্পর্শকাতর খাতে ইচ্ছেমাফিক এধরণের ঋণ প্রদান শৃঙ্খলা নষ্ট করে। এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ চান সংশ্লিষ্ট সূত্রগুলো।