কাহালুর আখুঞ্জা গ্রামের ব্রিজটি এখন মরণ ফাঁদ

বগুড়া কাহালু উপজেলার আখুঞ্জা গ্রামের উত্তর পাশে রাস্তার একমাত্র ব্রিজটির মাঝের অংশ ভেঙ্গে পড়ায় এটি এখন মরণ ফাঁদে পরিণত হলেও বিষয়টি দেখার কেউ নেই। কয়েক বছর আগে গ্রামের উত্তর পাশ দিয়ে যাওয়া রাস্তা দু’পাশের পানি চলাচলের জন্য গ্রাম থেকে প্রায় আধা কিলোমিটার দূরে এলজিইডি’র অর্থায়নে ব্রিজটি নির্মাণ করা হয়। কিন্তু কিছুদিন আগে ব্রিজের মাঝের অংশ ভেঙ্গে পড়ায় ব্রিজটি এখন এক মরণ ফাঁদে পরিণত হয়েছে। বর্তমানে ঝুঁকিপূর্ণ এ ব্রিজের উপর দিয়ে আখুঞ্জা গ্রামসহ আরোও ৩/৪ টি গ্রামের মানুষসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে।