বেড়ায় প্রধান শিক্ষককে কুপিয়ে হত্যা
প্রকাশ : ৩০ জুন ২০১৪, ২১:০৩
পাবনা বেড়া গত রবিবার রাতে আনোয়ারা কাদের বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসেন মুকুলকে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। তিনি কাজ শেষে মটরসাইকেলে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে চলে যায়। তাকে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পরে সিরাজগঞ্জের এনায়েতপুর হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান। বছরখানেক আগেও তার পায়ে গুলি করা হয়েছিল। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য পাবনায় পাঠিয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।