যানজট নিরসনের শর্ত
প্রকাশ : ৩০ জুন ২০১৪, ২১:২৬
আসন্ন রমজান ও ঈদ উপলক্ষে দেশের সব জেলা-উপজেলার প্রায় সকল গাড়ি ঢাকা অভিমুখী হবে। ফলে যানজট হয় প্রকট থেকে প্রকটতর। এর পরিপ্রেক্ষিতে রমজান মাস উপলক্ষে প্রধান সড়কগুলোর সকল ইউটার্ন বিশেষত পুরাতন ময়মনসিংহ রোডে বাস্তবায়ন করা যেতে পারে। রূপসী বাংলা হোটেল থেকে বিজয় সরণি পর্যন্ত নিরবচ্ছিন্ন গাড়ি চালু রাখতে হলে বাংলামোটর সার্ক ফোয়ারা এবং ফার্মগেটের কৃষি গবেষণার সামনের ইউটার্নগুলো বন্ধ করে দিয়ে শুধু বামমুখী গাড়ি চলাচলের ব্যবস্থা করে দিতে হবে। এর ফলে নিশ্চয়ই ঢাকার শ্যামলীর মতো যানজট অবস্থার উন্নতি হবে। বিষয়টির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ডিএমপির দৃষ্টি আকর্ষণ করছি।
মুরাদ হোসেন, ১৫৪ আহমদনগর, কমিশনার রোড, মিরপুর, ঢাকা।