রংপুরে পুলিশের হাতে শ্রমিক লাঞ্ছিত হওয়ায় পরিবহন ধর্মঘট
প্রকাশ : ৩০ জুন ২০১৪, ২১:৩০
রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার চৌধুরানীর হাটে বাস-মিনিবাস শ্রমিকদের সাথে অটো মালিক-শ্রমিকদের বিরোধকে কেন্দ্র করে পুলিশের হাতে কয়েকজন বাস শ্রমিক লাঞ্ছিত হওয়ার ঘটনায় গত রবিবার মধ্যরাত থেকে রংপুর বিভাগে আন্তঃজেলা বাস যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে প্রথম রোজার দিনই চরম বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রীসাধারণ। বিক্ষুব্ধ শ্রমিকরা রংপুর-দিনাজপুর প্রধান সড়কের বিভিন্ন স্থানে ব্যারিকেড সৃষ্টি করায় সমস্ত যানচলাচল বন্ধ হয়ে গেছে। বিক্ষুব্ধ শ্রমিকরা পত্রিকা পরিবহনের গাড়িও বন্ধ করে দেয়। অপরাহ্নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার পর ধর্মঘট তুলে নেয় শ্রমিকরা।