রূপগঞ্জে চাঁদার দাবিতে নারীর শ্লীলতাহানি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে দুর্বৃত্তরা এক নারীর শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রোববার রাতে উপজেলা সদর ইউনিয়নের রূপগঞ্জ গ্রামে। ওই নারী দীর্ঘদিন ধরে রূপগঞ্জ গ্রামের আলী হোসেনের বাড়িতে পরিবার নিয়ে ভাড়ায় বসবাস করতেন। ইদানিং একই এলাকার আরাফাত আলীর ছেলে বকুল মিয়া, খোরশেদ আলম, আব্দুর রহিমের ছেলে গোলজার হোসেন ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছে। দাবিকৃত চাঁদার টাকা পেয়ে রোববার রাতে মারধর করে শ্লীলতাহানি ঘটনায়। এ সময় আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান মীর জানান, এ ব্যাপারে সে বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।