চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
প্রকাশ : ৩০ জুন ২০১৪, ২১:৪৯
দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মনজু চুয়াডাঙ্গার জেলা পরিষদের প্রশাসক হিসাবে গত রবিবার নিয়োগ পেয়েছেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. জাহিদ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ খবর নিশ্চিত করেছেন। মাহফুজুর রহমান মনজু চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নিয়োগ পাওয়ায় দলীয় লোকজন তাকে ফুলেল শুভেচ্ছা জানান। মাহফুজুর রহমান মনজু সাংবাদিকদের জানান, আমার উপর অর্পিত দায়িত্ব আমি নিষ্ঠার সাথে পালন করে যাবো।