হলুদ জার্সি পাচ্ছে ব্রাজিলই

চিলির বিরুদ্ধে গত শনিবার রাতের জয়ে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছিল ব্রাজিল। উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে সেখানে ব্রাজিলের প্রতিপক্ষ তাদের লাতিন প্রতিবেশী কলম্বিয়া। তবে, দুই দলেরই হোম জার্সি হলুদ হওয়ায় প্রশ্ন ওঠে এই ম্যাচে কে কোন জার্সি পরে নামছে সেটা নিয়ে। তবে নিজেদের মাঠে খেলা হচ্ছে বলে শেষ পর্যন্ত বাড়তি সুবিধা পেল ব্রাজিলই। কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচে নিজেদের ঐতিহ্যবাহী হলুদ শার্ট এবং নীল শর্টস পরেই নামবে তারা। অন্যদিকে চার জুলাইর এই ম্যাচে কলম্বিয়া খেলবে তাদের অ্যাওয়ে বা দ্বিতীয় জার্সিটি পরে। লাল রংয়ের সেই জার্সিটি অবশ্য এখন পর্যন্ত কোন ম্যাচে পরতে হয়নি তাদের।