আরএসপিএল হেলথ ও হাভাস মিডিয়ার চুক্তি

ঢাকায় মহাখালী ডিওএইচএসে হাভাস মিডিয়া বাংলাদেশ লিমিটেডের কার্যালয়ে সম্প্রতি আরএসপিএল হেলথ বাংলাদেশ লিমিটেড ও হাভাস মিডিয়া বাংলাদেশ লিমিটেডের মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশে আরএসপিএল হেলথ সকল ধরনের মিডিয়া বাইং এবং স্ট্র্যাটিজিক প্ল্যানিংয়ের জন্য হাভাস মিডিয়ার নিয়োগপ্রাপ্ত হলো। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন রাকিবুল মতিন, হেড অফ মার্কেটিং, আরএসপিএল হেলথ বিডি লিমিটেড এবং সৈয়দা শামীমা বেলী, ভাইস প্রেসিডেন্ট, হাভাস মিডিয়া বাংলাদেশ লিমিটেড। —প্রেস বিজ্ঞপ্তি