মেয়াদ পূরণের আগেই পশ্চিমবঙ্গ রাজ্যপালের আকস্মিক পদত্যাগ

মেয়াদ পূর্ণ হবার আগেই পশ্চিমবঙ্গ রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিলেন এম কে নারায়ণন। এমনকি রাষ্ট্রপতিকে পদত্যাগপত্র পাঠিয়েও দিয়েছেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র একথা জানিয়েছে। তার পদত্যাগ নিয়ে গত কয়েকদিন ধরে জল্পনা-কল্পনা চলছিল। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ইচ্ছার কথা মাথায় রেখে মেয়াদ শেষের সাত মাস আগে পদত্যাগ করলেন নারায়ণন। আগামী ৩ জুলাই তাকে বিদায় সংবর্ধনা দেয়া হবে। খবর ইন্ডিয়া টাইমসের। ২০১০ সালের জানুয়ারিতে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব নেন ১৯৫৫’র ব্যাচের এই আইএএস অফিসার। আগামী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত মেয়াদ ছিল তার। কিন্তু, তার আগেই সরে গেলেন। তার আগে পদত্যাগ করেছেন উত্তর প্রদেশের রাজ্যপাল বি এল জোশী।