সিপিআইসহ ভারতের তিনটি পার্টি জাতীয় মর্যাদা হারাতে পারে

ভারতের তিনটি পার্টি জাতীয় মর্যাদা হারাতে পারে। গত লোকসভা নির্বাচনে প্রয়োজনীয় সংখ্যক আসন না পাওয়া তথা প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় দল তিনটি এই মর্যাদা হারাতে পারে। দলগুলো হলো শারদ পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি), মায়াবতীর বহুজন সমাজ পার্টি (বিএসপি) এবং কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (সিপিআই)। ভারতের নির্বাচন কমিশন গত দুই সপ্তাহ আগে দল তিনটিকে কারণ দর্শানোর নোটিশও দিয়েছে। নোটিশে কেন দলগুলোর জাতীয় মর্যাদা প্রত্যাহার করা হবে না সেই বিষয়ে জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। তিনটি দল জাতীয় মর্যাদা হারালে এখন ভারতে জাতীয় দল হিসেবে থাকবে কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (এম)। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, একটি জাতীয় পার্টির কমপক্ষে চারটি রাজ্যে কমপক্ষে ৬ শতাংশ ভোট পেতে হবে। অথবা লোকসভার ৫৪৩ আসনের মধ্যে কমপক্ষে তিনটি রাজ্যে ২ শতাংশ আসন পেতে হবে। এই তিনটি দল গত লোকসভা নির্বাচনে কোনো শর্তই পূরণ করতে পারেনি। যদি তৃণমূল কংগ্রেস এবং এআইএডিএমকেও সব শর্ত পূরণ করতে পারেনি। তবে তৃণমূল ৩৪ টি এবং এআইএডিএমকে তামিলনাড়ুতে ৩৭টি আসন পেয়েছে। তৃণমূল পশ্চিমবঙ্গে এবং এআইএডিএমকে তামিলনাড়ুতেই সীমাবদ্ধ। ভারতের প্রতীক আদেশ-১৯৬৮ অনুযায়ী কোনো দল জাতীয় মর্যাদা হারালে একই প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। জাতীয় মর্যাদা হারালে কোনো নির্বাচনী প্রচারে রাষ্ট্রনিয়ন্ত্রিত অল ইন্ডিয়া রেডিও এং দূরদর্শন টেলিভিশন ব্যবহার করতে পারবে না।