কানাডায় সরদার ফজলুল করিমের স্মরণসভা অনুষ্ঠিত

কানাডার টরন্টোস্থ ড্যানফোথ্রের সিজলিং তন্দুরী রেস্টুরেন্টে গত শনিবার প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগে সদ্য প্রয়াত অধ্যাপক সরদার ফজলুল করিমের স্মরণে সভার আয়োজন করা হয়েছে। এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে এই স্মরণসভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক বিদ্যূত্ রঞ্জন দে। সভায় সরদারের জীবন ও দর্শন এবং ঘটনা বহুল বিপ্লবী জীবনের ওপর বক্তব্য উপস্থাপন করেন টিটো খন্দকার। বক্তারা বলেন, সরদার ছিলেন দেশের অমূল্য সম্পদ। এছাড়া আলোচনা করেন—বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক সৈয়দ মোহাম্মাদ শাহেদ, আজিজুল মালিক, নাসির-উদ-দুজা প্রমুখ। অপরদিকে গত রবিবার মন্ট্রিয়লের প্রাক্তন ইমিগ্রেশন সেন্টারেও এক স্মরণসভার আয়োজন করা হয়। এতে সরদার ফজলুল করিম ছাড়াও জাতীয় অধ্যাপক ও সিমাজ বিজ্ঞানী প্রফেসর ড. রঙ্গলাল সেন এবং মুক্তিযোদ্ধা ও কবি হাবিবউল্লাহ বিশ্বাসের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এদিকে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কানাডা শাখা সরদার ফজলুল করিম এবং কবি আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।