না চাহিলে যারে পাওয়া যায়
প্রকাশ : ০১ জুলাই ২০১৪, ১৯:৫২
এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রাত ৯টায় প্রচার হবে নাটক ‘না চাহিলে যারে পাওয়া যায়’। সাগর জাহানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রতন রিপন। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, নূসরাত ইমরোজ তিশা, মৌরি সেলিম, শাহনেওয়াজ রিপন প্রমুখ। গল্পে দেখা যাবে অয়ন দীর্ঘদিন যাবত্ দেশের বাইরে থাকে। সে ফেসবুকে একটি মেয়ের সাথে প্রায়ই কথা বলে সামিয়া। সামিয়া সবসময় ফেসবুকে সুন্দর সুন্দর কবিতার স্ট্যাটাস দিত, যা পড়ে অয়ন তার প্রতি মুগ্ধ হয়ে যায়।