কলকাতামুখী শোবিজ তারকারা

কমার্শিয়াল ঘরানার সফল পরিচালক রাকিবুল আলম রাকিব তার নতুন ছবি ‘প্রেম করব তোমার সাথে’ চলচ্চিত্রে মমকে নিয়ে চমকে দিয়েছেন অনেকখানি। জায়েদ খান-মমর এই নতুন রসায়ন দর্শকেরা কীভাবে নেয়, সেটিই এখন দেখার বিষয়। তবে টিভি তারকাদের সিনেমার ব্যাকরণ শেখাতেও নাকি অনেকটা সময় লেগে যায়, বললেন নির্মাতা রাকিব। অন্যদিকে তার এই নতুন ছবির সর্বশেষ শুটিংয়ের জন্য আজ তারা পুরো ইউনিট নিয়ে যাচ্ছেন কক্সবাজারে। টিভি তারকাদের নিয়ে সিনেমায় সাফল্য প্রশ্নে রাকিব বলেন, ‘আমি চেষ্টা করেছি পুরোপুরি এন্টারটেইন মুভি তৈরি করার।’