গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড
প্রকাশ : ০১ জুলাই ২০১৪, ১৯:৫৫
ছোটবেলায় অনেকেই হয়তো জোরে জোরে উচ্চারণ করে বিভিন্ন পড়া মুখস্থ করতেন। তাছাড়া ক্লাসে শিক্ষকের সামনে এটা সেটা পড়ে শোনানোর অভিজ্ঞতাও হয়তো অনেকের আছে। তবে সম্ক্রতি ভারতের আর্ট অব লিভিং ফাউন্ডেশনের উদ্যোগে জোরে জোরে কোনো কিছু পড়ার যে আয়োজনটি করা হয়েছিল তার উদ্দেশ্য ছিল একসাথে সবচেয়ে বেশি মানুষের এ ধরনের পড়ার রেকর্ড গড়া এবং এর মাধ্যমে মানুষের মধ্যে শান্তি ও অহিংসার বাণী ছড়িয়ে দেওয়া। অবশেষে ত্রিশুরের ভাদাক্কুনাথন মন্দিরে অনুষ্ঠিত এই আয়োজনে রেকর্ড ৪৬,৬৬০ জন স্বেচ্ছাসেবী ষোড়শ শতকের কবি পুন্থনমের একটি কবিতা পড়ার মাধ্যমে রেকর্ডটি গড়েন।