সেন্ট জুডস ইন্টারন্যাশনাল স্কুল
প্রকাশ : ০১ জুলাই ২০১৪, ১৯:৫৯
প্রতি বছরের ন্যায় এবারও ছাত্রছাত্রীদের উত্সাহ প্রদানের জন্য নানা আয়োজনের মধ্য দিয়ে সম্প্রতি স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে সেন্ট জুডস ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, নিজেদের মেধাকে বিকশিত করতে হলে স্ব-শিক্ষায় শিক্ষিত হতে হবে। জীবনে মানুষের মত মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য লেখাপড়ার কোন বিকল্প নেই।