বিশ্বকাপ
প্রকাশ : ০১ জুলাই ২০১৪, ২০:০২
পায়ে বল ও মাথায় বল-
আজ ব্রাজিলের মাঠে বল
জয়-পরাজয় বাড়ছে চাপ
দেখছি খেলা বিশ্বকাপ।
পায়ে পায়ে ঘুরছে বল,
আকাশ পানে উড়ছে বল।
চলছে লড়াই বাপরে বাপ-
জিতবে কে ভাই সোনার কাপ?
গোল বরাবর মারছে কিক্
গোল-খেলোয়াড় ধরছে ঠিক।
উত্তেজনায় উঠছে রোল-
আহ্ হলো না সিওর গোল।
খেলার ফিক্চার দেখে নিন
চলবে খেলা প্রতিদিন—
চলছে খেলা, জমছে বেশ
বিশ্বকাপে-কাঁপছে দেশ।