খেলা

ফুটবলের আসর জুড়ে বসছে মিলন মেলা দেখবো সবাই নয়ন ভরে বিশ্বকাপের খেলা। মনমাতানো দলের খেলা জমবে সবুজ মাঠে দেখবে খেলা বসবে মেলা, শহর-গাঁয়ের হাটে। খুশির পুলক ছড়িয়ে গেলো সমর্থকদের মাঝে খেলোয়াড়গণ নামবে মাঠে নিত্য-নতুন সাজে। দেখবে খেলা দাদা-নাতি, পক্ষ নিয়ে তারা জিতবে কে, হারবে কে, পড়ছে কেবল সাড়া।