সাতক্ষীরায় হাতকড়াসহ আসামির পলায়ন
প্রকাশ : ০১ জুলাই ২০১৪, ২১:১৫
সাতক্ষীরা পাটকেলঘাটার সেঁনেরগাতী এলাকা থেকে হ্যান্ডকাপসহ দুই জুয়াড়ি পুলিশের কাছ থেকে পালিয়ে গেছে। সোমবার এ ঘটনার পর থেকে তাদেরকে ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালালেও এখন পর্যন্ত তাদেরকে আটক করতে পারেনি। পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া দুই জুয়াড়ি হলো পাটকেলঘাটা থানার পাঁচপাড়া গ্রামের আমজেদ মাষ্টারের ছেলে নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান ও মিঠাবাড়ী গ্রামের রোস্তম আলী।
পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক সেলিম রেজা সোমবার সেঁনেরগাতী গ্রামের একটি বাড়িতে জুয়া বোর্ডে হানা দিয়ে দুই জুয়াড়িকে আটক করে হ্যান্ডকাপ লাগিয়ে থানার আনার সময় তারা পুলিশের কাছ থেকে পালিয়ে যায়।
এ ব্যাপারে পাটকেলঘাটা থানার ওসি মামুনার রশিদ জানান, দুই জুয়াড়িকে আটক করা হয়েছিল হ্যান্ডকাপ নিয়ে পালিয়েছে এ ঘটনাটি সত্য নয়।