সংবাদ সংক্ষেপ

আদিতমারীতে ফার্মার্স র্যালি অনুষ্ঠিত আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা \ ইন্টিগ্রেটেড এগ্রিকালচারাল প্রডাক্টিভিটি প্রজেক্ট প্রকল্পের আওতায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে গতকাল মঙ্গলবার ফার্মার্স র্যালি ও সফল ফার্মার্সদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মামুন অর-রশিদ-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবু হোসেন সরকার। এসময় বক্তব্য রাখেন কাচাপাড়া গাভী পালন দলের সভানেত্রী আনোয়ারা বেগম ও সুফিয়ার রহমান। শেষে ৩ জন সফল ফার্মার্সদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বড়াইগ্রামে দিনব্যাপী বই পাঠ উত্সব বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ নাটোরের বড়াইগ্রামে সোমবার দিনব্যাপী ১ম-৫ম শ্রেণির পাঠ্য বই পাঠ উত্সব অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষা বিভাগের উদ্যোগে শিক্ষকদেরকে পাঠ্যপুস্তকের আধুনিক ধ্যান-ধারণার সাথে পরিচিত করা, পাঠাভ্যাস বৃদ্ধি ও ফলপ্রসূ শিক্ষণ শেখানো কার্যাবলির লক্ষ্যে এ পাঠ উত্সব পালিত হয়। নির্বাহী অফিসার মোসা. শরীফুন্নেসার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একরামুল আলম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার আলী আশরাফ, গোলাম রব্বানী ও নাদিরা বেগম প্রমুখ । বাগমারায় তিনদিনব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন বাগমারা (রাজশাহী) সংবাদদাতা \ বাগমারায় তিন দিনব্যাপী উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে গতকাল মঙ্গলবার ফলদ বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। বাগমারা উপজেলা নির্বাহী অফিসার সাদেকুল ইসলামের সভাপতিত্বে বৃক্ষ মেলায় স্বাগত বক্তব্য রাখেন বাগমারা উপজেলা কৃষি অফিসার ড. সামস-ই-তাবরিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. জাকিরুল ইসলাম সান্টু, ভাইস চেয়ারম্যান সরদার রেজাউল করিম রুবল, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা বাবুল, উপজেলা মত্স্য কর্মকর্তা মেহেদী হাসান, খাদ্য কর্মকর্তা জাকিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজেদা খানম, বিএমডি’র প্রকৌশলী মশিউর রহমানসহ উপজেলার বিভিন্ন এলাকার নার্সারী মালিকেরা উপস্থিত ছিলেন। ডুমুরিয়ায় সলিডারিডাড নেটওয়ার্কের কর্মশালা ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা \ নেদারল্যান্ড সরকারের অর্থায়নে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সহযোগিতায় ও উত্তরণের আয়োজনে ডুমুরিয়া উপজেলায় সাসটেইনেবল এগ্রিকালচার, ফুড সিকিউরিটি এন্ড লিংকেজেজ প্রোগ্রামের এক কর্মশালা উপজেলা সরকারি কর্মকর্তাদের নিয়ে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলার স্বাস্থ্য কৃষি ও প্রাণী সম্পদ বিভাগের মাঠ পর্যায়ের কর্মরত অফিসাররাও অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ সামছু-দ্দৌজা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিকদার আলী আকবর, প্রাণী সম্পদ অফিসার শংকর প্রসাদ মন্ডল, কৃষি অফিসার পঙ্কজ কান্তি মজুমদার, সিনিয়র মত্স্য অফিসার সরোজ কুমার মিস্ত্রি, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার পুষ্টি বিশেষজ্ঞ বিভাকর রায়, উত্তরণ সংস্থার হাফিজা আলম প্রমুখ। ঈশ্বরগঞ্জে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ‘শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক’ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার। উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. সামছুল ইসলাম খান, উপজেলা ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম ভূঞা মনি, শেফালী হামিদ, পৌর মেয়র মো. হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছফিউল্লা সরকার, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক আব্দুল হাদি, হাসিম উদ্দিন, আব্দুল হেলিম, শহীদুল্লাহ জমির উদ্দিন খান প্রমুখ । মাদারীপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের পুরস্কার বিতরণ মাদারীপুর প্রতিনিধি \ বিশ্ব সাহিত্য কেন্দ্রের দেশভিত্তিক উত্কর্ষ কার্যক্রমের আওতায় স্কুল ছাত্রদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার এ উপলক্ষে বিশ্ব সাহিত্য কেন্দ্র মাদারীপুর শাখা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাইব্রেরির সাধারণ সম্পাদক শাহজাহান খান। অনুষ্ঠানে আলোচনা করেন ইউ.আই. সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. নুরুল ইসলাম, ডনোভান সরকারি বালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারগিছ বেগম। এ ছাড়াও বক্তব্য রাখেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের সমন্বয়কারী ত্রিদীপ অধিকারী, মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক খান, সামসুন্নাহার ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরাতুনেছা। অনুষ্ঠানটি উপস্থাপন করেন রাজিব রহমান, মনিরা ইয়াসমিন ও আবৃত। ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য ক্যাম্প ও চশমা বিতরণ ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভবানন্দপুরে ব্র্যাক পল্লী সমাজের উদ্যোগে রক্তের গ্রুপ পরীক্ষা, ডায়াবেটিকস পরীক্ষা ও চক্ষু পরীক্ষাসহ চশমা বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী, উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা পারভীন, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, ব্র্যাক জেলা প্রতিনিধি আকতার হোসেন, আব্দুর রশিদ প্রমুখ। ফুলবাড়িতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল প্রতিযোগিতা ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা\ দিনাজপুরের ফুলবাড়িতে গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় উপজেলার পূর্ব রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিশোর দল এবং সুজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিশোরী দল চ্যাম্পিয়ন হয়েছে। এতে রানার্স আপ হয়েছে মহদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিশোর দল এবং চৌকিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিশোরী দল। খেলা শেষে পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. হাসিনা ভুঁইয়া। এতে প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী শাহ, থানার অফিসার ইনচার্জ-ওসি এবিএম রেজাউল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ-ওসি (তদন্ত) শেখ মো. গোলাম মোস্তফা। শেরপুরে পাঠ্যপুস্তক পাঠের উদ্বোধনী অনুষ্ঠান শেরপুর (বগুড়া) সংবাদদাতা \ ক্লাস্টার পর্যায়ে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে প্রাথমিক বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকলের পাঠ্যপুস্তক পাঠের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল মঙ্গলবার শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সহকারী উপজেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সারোয়ার জাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শেরপুর উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ রানা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইমাম হাসিম, শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ মকবুল হোসেন, শেরপুর কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ হাফিজুর রহমান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি শেরপুর উপজেলা শাখার সভাপতি মোঃ আবদুল মতীন, প্রধান শিক্ষক অপরেশ বসাক প্রমুখ। সুজানগরে পল্লী বিদ্যুত্ সমিতির বিরুদ্ধে রোজাদারদের বিক্ষোভ সুজানগর (পাবনা) সংবাদদাতা \ রমজানের প্রথম দিন তারাবির নামাজ এবং সেহিরর সময় লোডশেডিং দেয়ায় পাবনার সুজানগরের ধর্মপ্রাণ রোজাদার মুসলমানেরা পাবনা পল্লী বিদ্যুত্ সমিতি-২’র বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছেন। গতকাল মঙ্গলবার ফজরের নামাজের পর আলহাজ্ব ইসমাইল হোসেন মাস্টারের নেতৃত্বে বেশকিছু মুসল্লী উপজেলার ভবানীপুর এলাকায় এই বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় এলাকার সাধারণ মানুষও বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীরা ইফতার, তারাবিহ এবং সেহিরর সময় বিদ্যুতের লোডশেডিং না দিতে বিদ্যুত্ কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান। কুমিল্লায় ভারতীয় অবৈধ শাড়ি-মাদকদ্রব্য আটক কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও মাদকদ্রব্য আটক করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোটবাড়ীস্থ ১০ বিজিবি’র বিশেষ টহল দল গতকাল মঙ্গলবার সকালে জেলার ভারত সীমান্তবর্তী বালুতোপাসহ কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করে। এসময় ভারতীয় উন্নতমানের শাড়ি, থ্রী-পিচ ও মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ মালামাল আটক করা হয়। ১০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. শহিদুর রহমান জানান, আটককৃত শাড়ি, মাদকদ্রব্য ও মালামালের মূল্য ২০ লাখ ৬৪ হাজার ৭শ’ টাকা এবং দুপুরে এগুলো কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কুমিল্লা শুল্ক অফিসে জমা করা হয়েছে। কোটালীপাড়ায় ৩য় শ্রেণী কর্মচারীদের কর্মবিরতি কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ পদবী পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয়করণের দাবিতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা প্রশাসনে কর্মরত ৩য় শ্রেণী কর্মচারীদের কর্মবিরতি পালন করেছে। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকসস)-এর দাবি বাস্তবায়ন ও আন্দোলন পরিচালনা কমিটির আহবানে সাড়া দিয়ে দু’দিনের কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার প্রথম দিন তারা এ কর্মবিরতি পালন করেন। এ সময় সন্তোষ বিশ্বাস, জগদিশ চন্দ্র ঢালী, মো.নাসির উদ্দিন শেখ, মো:তানসেন শিকদার বক্তব্য রাখেন। কুলাউড়ায় মালগাড়ীর বগি লাইনচ্যুত কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা \ সিলেটগামী একটি মালগাড়ীর ২টি বগি সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে কুলাউড়া উপজেলার বরমচাল রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের কাছে লাইনচ্যুত হয়। ফলে কুলাউড়া-সিলেট সেকশনে প্রায় ৩ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। এতে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা ও ডেম্যু ট্রেন দুটি কুলাউড়া স্টেশনে আটকা পড়ে। কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনের লোকো সেডে তাদের নিজস্ব কোনো ইঞ্জিন না থাকায় আটকেপড়া জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিন কেটে উদ্ধারকারী দল বরমচাল স্টেশনের ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। ফলে ৩ ঘণ্টা পর এই সেকশনে ট্রেন চলাচল পুনঃস্থাপিত হয়।