এ. কে. আজাদ শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

সম্প্রতি মঅনুষ্ঠিত শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর পরিচালক পর্ষদের ১৯৮তম সভায় সর্বসম্মতিক্রমে এ. কে. আজাদ ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। একই সভায় আলহাজ্জ মোহাম্মদ ইউনুছ এবং আলহাজ্জ মোঃ আব্দুল বারেক পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পুনর্নির্বাচিত চেয়ারম্যান এ. কে আজাদ দেশের বৃহত্ শিল্পগোষ্ঠী হা-মীম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এবং এফবিসিসিআই এর প্রাক্তন সভাপতি। - প্রেস বিজ্ঞপ্তি