চিকিত্সার্থ সাহায্যের আবেদন

বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা গার্মেন্টস কর্মী তাসমিন আক্তার সাথী লুফাস নামক জটিল রোগে আক্রান্ত। তার চিকিত্সায় প্রচুর টাকার প্রয়োজন। যা তার পক্ষে যোগাড় করা সম্ভব নয়। তিনি তার চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মোঃ ইমরান, প্রাইম ব্যাংক, সঞ্চয়ী হিসাব নং- ১৪০২১০৭০০২০১৩২, টঙ্গী শাখা, মোবাইল- ০১৯৩৬১৪১৭২৯। আশিক ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বাসিন্দা মেধাবী ছাত্র আশিক (১১) ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রফেসর ডাঃ গোলাম কিবরিয়ার অধীনে চিকিত্সাধীন রয়েছে। সে লোহারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র। আশিকের চিকিত্সার্থে তার পরিবার দেশের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা- সঞ্চয়ী হিসাব নং- ৩৪০৬২৯০৪, সোনালী ব্যাংক, চরভদ্রাসন শাখা, চরভদ্রাসন, ফরিদপুর। যোগাযোগ- ০১৭২৯৮৪২২৩৫।