দেশে জুনে ধর্ষণের
শিকার ৮৯ নারী
প্রকাশ : ০১ জুলাই ২০১৪, ২১:২৯
মহিলা পরিষদের রিপোর্ট
বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড উপ-পরিষদের রিপোর্ট মতে গতমাসে দেশে ৮৯ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। লিগ্যাল এইড উপ-পরিষদের রিপোর্টে আরও বলা হয়েছে মোট ৩৭৭ জন নারী গণধর্ষণ, অগ্নিদগ্ধসহ ১৯টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটে। যা গতবছর একই সময় ছিল ৩৯৯টি। সংখ্যার হিসাবে কিছুটা কম হলেও ধর্ষণ, অপহরণ ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনসহ অনেক নির্যাতনই বেড়েছে। রিপোর্ট অনুযায়ী গতমাসে গণধর্ষণের শিকার হয়েছে ১৬ জন, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৪ জনকে। এছাড়া ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১০ জনকে, শ্লীলতাহানির শিকার হয়েছে ৭ জন এবং যৌন নির্যাতনের শিকার হয়েছে ৫ জন। এসিডদগ্ধের শিকার হয়েছে ৩ জন। অগ্নিদগ্ধ হয়েছে ৯ জন তন্মধ্যে অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে ৬ জনের। অপহরণের ঘটনা ঘটেছে মোট ৯টি। নারী ও শিশু পাচার করা হয়েছে ২ জন তন্মধ্যে পতিতালয়ে বিক্রি করা হয়েছে ১ জনকে।
৭৯ জন নারী ও শিশুকে হত্যা করা হয়েছে। যৌতুকের জন্য নির্যাতনের শিকার হয়েছে ৪০ জন নারী এদের মধ্যে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে ২৬ জনকে। গৃহপরিচারিকা নির্যাতনের শিকার হয়েছে ৪ জন। উত্ত্যক্ত করা হয়েছে ২৬ জনকে তন্মধ্যে উত্ত্যক্তের কারণে আত্মহত্যা করেছে ২ জন। উল্লেখ্য সংরক্ষিত ১৪টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই রিপোর্ট প্রকাশিত।