বিএসএমএমইউতে অনলাইন
বুক এন্ড জার্নাল বিষয়ক
প্রশিক্ষণ সম্পন্ন
প্রকাশ : ০১ জুলাই ২০১৪, ২১:৩০
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তৈমুর এ কে মাহমুদ ডিজিটাল লাইব্রেরিতে মঙ্গলবার অনলাইন বুক এন্ড জার্নাল বিষয়ের উপর প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত হয়েছে। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি ডা. মো: শহীদুল্লাহ সিকদার। অনুষ্ঠানের শুরুতে সহকারী গ্রন্থাগারিক আশরাফ উদ্দিন জানান, গত তিন বছরে এমএস অফিস, ই-রিসোর্সেস এন্ড অনলাইন সার্ফিং টেকনিক্স বিষয়ে মোট ৭৫টি প্রশিক্ষণ কর্মসূচিতে প্রায় দুই হাজার চিকিত্সক, কর্মকর্তা, কর্মচারী ও নার্স অংশগ্রহণ করেন এবং অংশগ্রহণকারীরা প্রধান অতিথির কাছ থেকে সনদপত্র গ্রহণ করেন। -প্রেস বিজ্ঞপ্তি