বিশ্বকাপে ‘আপসেট’ দেখতে চান মরিনহো
প্রকাশ : ০১ জুলাই ২০১৪, ২১:৩৫
চেলসি কোচ হোসে মরিনহো বলেছেন চলমান বিশ্বকাপে তিনি আন্ডারডগ কোন দলকে সেমিফাইনালে দেখতে চান। ফেবারিট হিসেবে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি এবং নেদারল্যান্ডের নাম উল্লেখ করে পর্তুগীজ এই কোচ বলেন কোয়ার্টার ফাইনালে আপসেট ঘটিয়ে কোস্টারিকার মত কোন দলকে সেমিফাইনালে দেখতে চান তিনি। ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কোস্টারিকার মোকাবেলা করবে ব্রাজিল এবং নেদারল্যান্ড মোকাবেলা করবে কলম্বিয়ার। জার্মানীর মোকাবেলা করবে ফ্রান্স। মরিনহো ইউরোস্পোর্টকে বলেন, ‘ব্রাজিল, আর্জেন্টিনা এবং নেদার-ল্যান্ডসের মধ্যে সেমিফাইনালটা হবে স্বাভাবিকভাবে সঠিক সেমিফাইনাল। তবে আমি অস্বাভাবিক কিছু দেখতে চাই এবং হিসেবের বাইরের দলগুলো যেহেতু এত ভাল খেলছে তাই তাদের কাছ থেকে অস্বাভাবিক কিছু দেখতে চাই। তিনি বলেন, ‘তাদের চমত্কার স্পৃহা রয়েছে। আমি চাই তাদের মধ্যে কোন দল বড় দলগুলোর প্রধান্য খর্ব করুক এবং কমপক্ষে সেমিফাইনালে উঠুক।’