অসুস্থ মায়ের জন্য দোয়া চাইলেন সম্রাট

গুরুত্বর অসুস্থ মা সাহেরা খাতুনের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। তিনি কিডনি রোগ, ফুসফুসে পানি ও জ্বর থেকে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। একটু সুস্থ হলে তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে। গত বছর জুন মাসে বাইপাস সার্জারি করা হয় তার।