কুলখানি
প্রকাশ : ০১ জুলাই ২০১৪, ২১:৫০
আবু ইউসুফ
দৈনিক আলোকিত বাংলাদেশের ফেনী প্রতিনিধি জহিরুল হক মিলনের পিতা আবু ইউসুফের (৭৭) কুলখানি আজ বুধবার সন্ধ্যায় ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের লেমুয়া সওদাগর পাড়ার বাড়িতে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কোরআনখানি, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। গত রবিবার ভোরে আবু ইউসুফ ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ...রাজেউন)।