অশুভশক্তিকে দূর করে জনগণকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর নৌকায় উঠব ----- এমপি নিক্সন চৌধুরী

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, সকল অশুভশক্তিকে দূর করে আগামীতে এই আসনের জনগণকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর নৌকায় উঠব। মঙ্গলবার সন্ধ্যায় শরীফাবাদ হাইস্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরণসহ তার হাতকে আরো শক্তিশালী করব ইনশাল্লাহ্। দীর্ঘ ৩৫ বছর ফরিদপুর-৪ আসনের জনগণ জিম্মিদশায় জীবন-যাপন করেছে। সরকারের কোনো উন্নয়নই চোখে দেখতে পারেনি। দ্বাদশ ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে বিপুল ভোটে বিজয়ী করার পর থেকে আমি জনগণের পাশেই আছি। আগামীতেও আপনাদের পাশে থেকে সেবা করে যেতে চাই।

ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রফেসর শফিউদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, হামেরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেলোয়ার মাতুব্বর, হামেরদী ইউপি চেয়ারম্যান শামচুল আলম রাসেল, আজিমনগর ইউপি চেয়ারম্যান মোতালেব মাতুব্বর, ভাঙ্গা বাজার বনিক সমিতির সম্পাদক আলহাজ আবু জাফর মুন্সি, কালামৃধা ইউপি চেয়ারম্যান লিঠু মাতুব্বর, শরীফাবাদ হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাখাওয়াত্ হোসেন এবং ম্যানেজিং কমিটির সভাপতি মতিয়ার রহমান, সরকারি কেএম কলেজের সাবেক জিএস লাবলু মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক জাহিদ মুন্সি  প্রমুখ।