খিলগাঁওয়ে দুর্ঘটনায় সিটি কর্পোরেশনের কর্মচারী নিহত
প্রকাশ : ০১ জুলাই ২০১৪, ২২:৪৭
রাজধানীর খিলগাঁওয়ে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় আব্দুস সালাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মচারী। এদিকে, কুড়িল বিশ্বরোড রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫০) ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত আব্দুস সালামের ভাতিজা সালাউদ্দিন আহমেদ জানান, আব্দুস সালাম মঙ্গলবার সকালে মোটরসাইকেলে কর্মস্থল মিরপুরে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে পল্লীমা সংসদের সামনে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাকে স্থ?ানীয় খিদমাহ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। তিনি খিলগাঁও টেকপাড়ার ত্রিমোহনী এলাকায় থাকতেন। খিলগাঁও থানার এসআই ফখরুল ইসলাম জানান, এ ঘটনায় অটোরিকশাসহ এর চালককে আটক করা হয়েছে।
এদিকে কমলাপুর রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে গাজীপুরগামী একটি লোকাল ট্রেন কুড়িল বিশ্বরোড লেভেল ক্রসিং অতিক্রম করার সময় অজ্ঞাত এক ব্যক্তি ট্রেনে কাটা পড়েন।