মৌলভীবাজারে অগ্রণী ব্যাংক কর্মকর্তা খুন
প্রকাশ : ০১ জুলাই ২০১৪, ২২:৪৭
মৌলভীবাজার শহরের চৌমুহনা এলাকায় দুর্বৃত্তদের হামলায় এক ব্যাংক কর্মকর্তা খুন হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে প্রনজিত পাল (৫৫) সৈয়ারপুরস্থ স্কুল রোডের বাসা থেকে বের হয়ে চৌমুহনা এলাকার চট্টগ্রাম সেনেটারির সামনে পৌঁছলে দুর্বৃত্তদের ুরিকাঘাতে মাটিতে লুটিয়ে পড়েন। পরে এলাকাবাসী উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। তিনি অগ্রণীব্যাংক চৌমুহনা শাখার ক্যাশ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। নিহতের গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের মনোহর গ্রামে। মডেল থানার এস আই সাজ্জাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।