এসিআই ইলেক্ট্রনিক্স এর উত্তরা শো-রুম উদ্বোধন
প্রকাশ : ০১ জুলাই ২০১৪, ২২:৪৮
প্যানাসনিক পণ্যের ক্রেতাদের জন্য গতকাল মঙ্গলবার ঢাকার উত্তরা শাখার শো-রুম উদ্বোধন করেছে এসিআই। এখানে প্যানাসনিক ব্র্যান্ড এর সকল পণ্য পাওয়া যাবে। উত্তরার সাইদ গ্র্যান্ড সেন্টার, দোকান-৩৭ (দ্বিতীয় তলা), সেক্টর-৭ এ শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস-এর এক্সিকিউটিভ ডিরেক্টর সৈয়দ আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন এসিআইয়ের কামরুল হাসান, তানভীর আনোয়ার, ইউসুফ আলী খান, শরফুদ্দিন রুহিত, শফিকুল ইসলাম প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি