আজকের রাশিফল

৩ জুলাই, ২০১৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার আজ ১৯ আষাঢ়, ১৪২১ বঙ্গাব্দ এবং ৪ রমজান, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৮ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা:৩। আপনার উপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও বৃহস্পতি। আপনার শুভসংখ্যা: ২ ও ৩। শুভবার: সোম ও বৃহস্পতি। শুভরত্ন: মুক্তা ও পোখরাজ। প্রকৃতিগতভাবে আপনি: স্পষ্টভাষী ও উচ্চাভিলাষী। জীবন সম্পর্কে আপনি উচ্চতর দৃষ্টিভঙ্গির অধিকারী। নিজস্ব পরিমন্ডলে ও নিপীড়িতদের মাঝে আপনি সহজেই জনপ্রিয়তা লাভ করবেন। জ্ঞান ও অভিজ্ঞতা লাভের জন্য ভ্রমণের প্রতি আপনার থাকবে আগ্রহ। জীবনে আপনি সুযোগ পাবেন। তবে আপনার পথ আপনাকেই গড়ে নিতে হবে। দায়িত্ব গ্রহণে অনীহা না থাকলে আপনার অগ্রগতি কেউ রুদ্ধ করতে পারবে না। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:সাহিত্যিক ফ্রাঞ্জ কাফকা, পোলিশ দার্শনিক আলফ্রেড কজিস্কি, খালেদা এদিব চৌধুরী, কেন বাসেল, নাট্যকার এস,কে,এম সামছুল হক, জিনাত রেহানা, শাহজাহান চৌধুরী প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। কোনো ধরনের দুর্ঘটনার আশঙ্কা আছে। পথ চলাচলের সতর্কতা অবলম্বন করুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ আর্থিক দিক ভালো যেতে পারে। আয়ের সূত্রগুলো চালু থাকবে। কলহ বিবাদ এড়িয়ে চলুন। বাড়িতে কারো অসুস্থতা উদ্ভব হতে পারে। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। অকারণ দুশ্চিন্তা পরিহার করতে পারলে ভালো করবেন। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। ব্যবসায়িক দিক ভালো যাবে। ব্যবসায়িক সূত্রে বিদেশ যাত্রার সুযোগ সৃষ্টি হতে পারে। অর্থ অপচয়ের সম্ভাবনা আছে। মন ভালো থাকবে। পড়াশোনায় অধিকতর মনোযোগ হওয়ার চেষ্টা করুন। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ কর্ম পরিবর্তনের সম্ভাবনা আছে। কাজকর্মে কারো সহযোগিতা আশা না করাই ভালো। নিজের প্রচেষ্টায় সাফল্য পেতে পারেন। ক্রীড়াবিদদের জন্য দিনটি শুভ নয়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ দিনটি কিছুটা ব্যয়বহুল হতে পারে। পারিবারিক প্রয়োজনে বাইরে যাওয়া হতে পারে। চঞ্চলতা পরিহার করুন। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। রোমান্টিক বিষয়াদিতে সতর্ক থাকলে ভালো করবেন। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ অবিবাহিতদের বিয়ের ব্যাপারে যোগাযোগ হতে পারে। অংশীদারি ব্যবসায় সাফল্য পেতে পারেন। পড়াশোনায় বাধা সৃষ্টি হতে পারে। তবে একটু চেষ্টা করলেই প্রতিভার পরিচয় দিতে পারবেন। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ আর্থিক দিক কিছুটা ভালো যাবে। ব্যবসায়িক ব্যাপারে সতর্কতা অবলম্বন করুন। বাকি বকেয়া না করলেই ভালো করবেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ কর্ম ক্ষেত্রে পুরনো কোনো বাধা দূর হতে পারে। কাজকর্মে উত্সাহ বোধ করবেন। বিবাহিত কন্যার জন্য উদ্বিগ্ন হতে পারেন। বিদেশ যাত্রার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক ব্যাপারে দুশ্চিন্তা দেখা দিতে পারে। ব্যয় বৃদ্ধির সম্ভাবনা আছে। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ পারিবারিক পরিবেশ খুব একটা ভালো থাকবে না। মনে দুশ্চিন্তা হতে পারে। ব্যবসা-বাণিজ্যে আশানুরূপ সাফল্য নাও পেতে পারেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। শরীর ভালো যাবে না। কোনো ধরনের দুর্ঘটনায় সম্মুখীন হতে পারেন। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। ব্যয় বৃদ্ধি পাবে। প্রাপ্তি যোগ আছে। কোনো বন্ধুর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশোনা বাধাগ্রস্ত হতে পারে। মানসিক অবসাদে ভুগতে পারেন। আয়ের সূত্রগুলো সচল রাখার চেষ্টা করুন। আত্মীয়-স্বজনের উপর কোনো ব্যাপারে নির্ভর না করলেই ভালো করবেন। যোগাযোগ শুভ। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ কারো আচরণে হতাশা বোধ করতে পারেন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। কাজকর্মে মন বসানো সহজ হবে। বেকারদের কারো কোরো চাকরি হওয়ার সম্ভাবনা আছে। আকস্মিক প্রাপ্তির সম্ভাবনা আছে। শরীর খুব একটা ভালো যাবে না।