গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আমাদের দেশে একেবারেই পরিচিত না হলেও শীতপ্রধান অনেক দেশেই মানুষের কাছে বিনোদনের বড় একটি অনুষঙ্গ হলো বরফের মাঝে স্কি করা। আর এই স্কিইং এর ক্ষেত্রে একমাসে সবচেয়ে বেশি দেশে স্কি করে যিনি রেকর্ড গড়েছেন তিনি হলেন যুক্তরাজ্যের নাগরিক জেমি স্টিভেনসন। এ বছরের পহেলা মার্চ স্কটল্যান্ডের কেয়ার্নগর্মস থেকে স্কিইং এর এই অভিযাত্রা শুরু করেন জেমি। এরপর ২১ মার্চ এর মধ্যে একে একে তিনি স্কি করেন স্পেন, এনডোরা, ফ্রান্স, ইতালি, সুইজারল্যান্ড, লিচটেনস্টেইন, অস্ট্রিয়া, জার্মানি, স্লোভেনিয়া, পোল্যান্ড, স্লোভাকিয়া, চেক রিপাবলিক, এস্কোনিয়া, ফিনল্যান্ড, সুইডেন এবং নরওয়েসহ মোট ১৭টি দেশে।