ঈদে একক নৃত্যানুষ্ঠানে নাদিয়া

এবারের ঈদে বাংলাভিশনে প্রচারিত হবে নাদিয়ার একক নৃত্যানুষ্ঠান। সম্প্রতি এই অনুষ্ঠানের শুটিং সম্পন্ন হয়েছে বিএফডিসির ৩ নম্বর ফ্লোরে। এই নৃত্যানুষ্ঠানের নাম ‘আকাশ ভরা সূর্যতারা’। নাদিয়া ছয়টি গানের সাথে নৃত্য পরিবেশন করেছেন। সেগুলো হলো ‘মনতো নয় মনের আয়না’, ‘লাল পাহাড়ের দেশে যা’, ‘আমার একলা আকাশ থমকে গেছে’। এই নৃত্যানুষ্ঠান সম্পর্কে নাদিয়া বলেন, ‘এই অনুষ্ঠানে নাচের কোরিওগ্রাফি বেশ ভালো হয়েছে। বাংলাভিশনকে ধন্যবাদ এরকম অনুষ্ঠান আয়োজন করার জন্য। আশা করি, দর্শকের ভালো লাগবে।’